Life Insurance
হজ এবং ওমরাহ্ এর জন্য বিমা পলিসি

হজ এবং ওমরাহ্ এর জন্য বিমা পলিসি

মেটলাইফ নিয়ে এলো ‘হজ এবং ওমরাহ্ প্ল্যান’, এক ধরনের সুরক্ষা ও সঞ্চয় পলিসি, যা আপনাকে দিবে জীবনবিমা নিরাপত্তা ও শরিয়াহ সম্মত উপায়ে হজ বা ওমরাহ্‌ পালন করার জন্য আর্থিক সহায়তা।

সামর্থ্যবান সকল প্রাপ্তবয়স্ক মুসলিমের জীবনে একবার হলেও হজ পালন করা বাধ্যতামূলক। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও, বাংলাদেশের প্রেক্ষাপটে হজ বা ওমরাহ্ করতে আগ্রহী ব্যক্তিগণ প্রয়োজনীয় অর্থ যোগাড় করতে প্রায়ই সমস্যার সম্মুখীন হন। এজন্যই মেটলাইফ নিয়ে এলো ‘হজ এবং ওমরাহ্ প্ল্যান’, এক ধরনের সুরক্ষা ও সঞ্চয় পলিসি, যা আপনাকে দিবে জীবনবিমা নিরাপত্তা ও শরিয়াহ সম্মত উপায়ে হজ বা ওমরাহ্‌পালন করার জন্য আর্থিক সহায়তা।

পলিসিটি কিভাবে কাজ করে?

শুধুমাত্র ৩/৫ বছর প্রিমিয়াম প্রদান করেই আপনি ৫/১০ বছর পর্যন্ত জীবনবিমা নিরাপত্তা পেতে পারেন, আরও পাবেন হজ বা ওমরাহ্ পালন করার জন্য এককালীন অর্থ।

পলিসির পুরো মেয়াদজুড়ে আপনি জীবনবিমার আওতায় থাকবেন যার সুবিধা আপনি বর্ধিত ২ বছর পর্যন্ত উপভোগ করতে পারবেন। বর্ধিত এই সময়ে, অংশগ্রহণকারী ব্যক্তি কোন অবদান প্রদান না করেই হজ বা ওমরাহ্ পালন করার সময় বীমা নিরাপত্তা পাবেন।

৫/১০ বছর শেষে এককালীন ১০০% অ্যাকাউন্ট মূল্য প্রদান করা হবে।

অ্যাকাউন্ট মূল্য পুঞ্জিভূত হওয়ার সময়কালে, পলিসি গ্রহণকারী ব্যক্তির অনাকাঙ্খিত মৃত্যুতে, সুবিধাগ্রাহীকে অভিহিত মূল্যের ১০০% বা অ্যাকাউন্ট মূল্যের ১০০%, এর মধ্যে যেটি বেশি, সেটি প্রদান করা হবে। এক্ষেত্রে সুবিধাগ্রাহী বা অন্য কোনো আত্মীয়, প্রয়াত অংশগ্রহণকারী ব্যক্তির পরিবর্তে বদলি হজ বা ওমরাহ পালন করতে পারবেন ।

২ বছরের বর্ধিত নিরাপত্তার সময়কালে হজ বা ওমরাহ্ পালন করার সময়, বীমা গ্রহিতার স্বাভাবিক মৃত্যু হলে, সুবিধাগ্রাহীকে অভিহিত মূলের ১০০% প্রদান করা হবে আর দুর্ঘটনাজনিত মৃত্যু হলে অভিহিত মূলের ২০০% প্রদান করা হবে।

তাই আজই গ্রহন করুন মেটলাইফ-এর হজ এবং ওমরাহ্ প্ল্যান, সম্পূর্ণভাবে শরিয়াহ সম্মত এবং শরিয়াহ কাউন্সিল দ্বারা অনুমোদিত একটি জীবনবিমা পলিসি।

আপনার বয়স ১৮ – ৫০ বছরের মধ্যে হয়ে থাকলে আপনি এই পলিসির জন্য আবেদন করতে পারবেন।

মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক বা বার্ষিক যে কোন ভাবে আপনি প্রিমিয়াম জমা দিতে পারেন।

ব্যাংকে জমা, ব্যাংকে EFT ডেবিট, বিকাশ, নগদ ইত্যাদি যে কোন মাধ্যমে আপনি প্রিমিয়াম টাকা জমা দিতে পারেন।

৭ বছর  এবং ১২ বছর, যে কোন মেয়াদের করা যায়।

২,৫০,০০০/-, ৫,০০,০০০/-, ৭,৫০,০০০/- এবং ১০,০০,০০০/-  যে কোন মুল্যের বীমা করা যায়। 

২য় বছরের পর থেকে সারেন্ডার ভেলু পাওয়া যাবে।

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *