Life Insurance
এডুকেশন প্রটেকশন প্ল্যান (শিক্ষা বীমা) পলিসি

এডুকেশন প্রটেকশন প্ল্যান (শিক্ষা বীমা) পলিসি

সন্তানকে উন্নত শিক্ষায় শিক্ষিত করা সব বাবা-মায়ের স্বপ্ন। কিন্তু অভিভাবক হিসেবে আপনার হয়তো দুশ্চিন্তা হয় যে আপনি না থাকলে সন্তানের উন্নত শিক্ষা কিভাবে নিশ্চিত করবেন। আপনাকে সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারে মেটলাইফ-এর এডুকেশন প্রটেকশন প্ল্যান (ইপিপি)পলিসি।

মেটলাইফ-এর এডুকেশন প্রটেকশন প্লাস পলিসি শুধুমাত্র আপনার সন্তানের শিক্ষা সুরক্ষা নয় বরং সুরক্ষিত ভবিষ্যত গড়তেও সাহায্য করবে। ইপিপি প্লাস পলিসি আপনার সন্তানের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে আপনাকে দিচ্ছে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা কাভারেজ। পলিসির মেয়াদপূর্তিতে প্রাপ্ত টাকা আপনি আপনার সন্তানের উচ্চশিক্ষা, কর্ম জীবন বা অন্যান্য যেকোনো ক্ষেত্রে ব্যয় করতে পারবেন। আপনার অবর্তমানেও আপনার সন্তানের ভবিষ্যত থাকবে সুরক্ষিত।

কি কি পাচ্ছেন এডুকেশন প্রটেকশন প্ল্যান (ইপিপি) প্লাস পলিসিতেঃ-

প্রিমিয়াম প্রদানকারী দুর্ঘটনাজনিত মৃত্যু বা দুর্ঘটনাজনিত কারনে সম্পূর্ণ কর্ম অক্ষম হলে:- 

  • সন্তানের প্রিমিয়াম মওকুফ করা হবে
  • মেয়াদপূর্তি পর্যন্ত প্রতি মাসে আপনার সন্তান পাবে নির্দিষ্ট শিক্ষা খরচ (বিমাকৃত অংকের ১%)
  • মেয়াদ শেষে প্রদান করা হবে বোনাস সহ বিমাকৃত টাকা

প্রিমিয়াম প্রদানকালীন সময়ে পলিসি লোন নেওয়ার সুযোগ  

বাংলাদেশের ট্যাক্স আইন অনুসারে পরিশোধ করা প্রিমিয়ামের উপরে পাবেন ট্যাক্স রিবেট 

হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে বিভিন্ন টেস্টের ক্ষেত্রে ৪০% পর্যন্ত ছাড় 

২৪ ঘন্টা অনলাইন ডক্টর কন্সাল্টেড ফ্রী 

আপনার বয়স ২১ – ৫৫ বছরের মধ্যে হয়ে থাকলে এবং আপনার সন্তানের বয়স ৩০ দিন থেকে ১৫ বছর হলে আপনি এই পলিসির জন্য আবেদন করতে পারবেন।

মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক বা বার্ষিক যে কোন ভাবে আপনি প্রিমিয়াম জমা দিতে পারেন।

ব্যাংকে জমা, ব্যাংকে EFT ডেবিট, বিকাশ, নগদ ইত্যাদি যে কোন মাধ্যমে আপনি প্রিমিয়াম টাকা জমা দিতে পারেন।

১০ থেকে ২১ বছর পর্যন্ত যে কোন মেয়াদের করা যায়,

তবে সন্তানের বয়স ও পলিসির মেয়াদের যোগফল ২৫ বছরের বেশি হতে পারবে না।

সর্বনিম্ন ১,৫০,০০০ থেকে ১,০০,০০,০০০ টাকা পর্যন্ত যে কোন মুল্যের বীমা করা যায়। 

২য় বছরের পর থেকে সারেন্ডার ভেলু পাওয়া যাবে।

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *