Life Insurance
হসপিটালে ভর্তি থাকাকালীন চিকিৎসা খরচ ‘মেডিকেয়ার’

হসপিটালে ভর্তি থাকাকালীন চিকিৎসা খরচ ‘মেডিকেয়ার’

হসপিটালের খরচ অনেক সময়েই হয়ে যায় চিন্তার কারণ। আর এই দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্তি দিতে পারে মেটলাইফের ‘মেডিকেয়ার’ রাইডার।

আমাদের শরীরে হঠাৎ করেই বাসা বাঁধে বিভিন্ন ধরণের রোগ, যার চিকিৎসা করাতে আমরা সর্বদা আর্থিক ভাবে প্রস্তুত নাও থাকতে পারি । মেটলাইফ মেডিকেয়ার ইন্স্যুরেন্স প্ল্যানে আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় আছে মেডিকেয়ার। মেটলাইফের বেসিক কিছু পলিসির সাথে আপনি মেডিকেয়ার রাইডারটি নিতে পারবেন। এই রাইডারের আওতায়, কোন দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি থাকাকালীন চিকিৎসা খরচ দিয়ে থাকে।

জীবনধারণের ব্যয় বৃদ্ধির পাশাপাশি, বেড়ে চলছে চিকিৎসা খরচ। অপ্রত্যাশিত হসপিটাল বিলের কারণে শুধু আর্থিক চাপই নয়, সৃষ্টি হয় মানসিক চাপ ও। এমন আকস্মিক হসপিটাল বিলের খরচ নিয়ে নিশ্চিন্ত থাকুন মেটলাইফের মেডিকেয়ার রাইডারের সাথে, সুরক্ষিত রাখুন পুরো পরিবারকে।

মেটলাইফ-এর ইন্স্যুরেন্স পলিসির সাথে মেডিকেয়ার রাইডার নিলে আপনি পাচ্ছেনঃ-

১। হসপিটালাইজেশনে আর্থিক সুবিধা দৈনিক ন্যূনতম ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত কাভারেজ। আপনি নিজের পাশাপাশি আপনার পরিবারের বাকি সদস্যদের জন্য এই রাইডার গ্রহন করতে পারবেন।

২। পলিসির পুরো মেয়াদজুড়ে মোট ৩৬০ দিন আপনি মেডিকেয়ারের অধীনে হাসপাতালে ভর্তি থাকাকালীন সুবিধা পাবেন এবং প্রতিবার হাসপাতালে ভর্তির জন্য আপনাকে একটানা ৩০ দিন এই সুবিধা প্রদান করা হবে, হাসপাতালের যেটাই হোক অথবা বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করলেও।

৩। 360হেলথ অ্যাপে আছে পরিবারের সকলের জন্য অনলাইনে ফ্রি ডক্টর কন্সালটেশন, হোম ডায়াগনোস্টিক, মেডিকেল টেস্টে ৪০% পর্যন্ত ডিস্কাউন্ট এবং অন্যান্য সুবিধা।

আপনার বয়স ১৮ – ৫৫ বছরের মধ্যে হয়ে থাকলে আপনি এই বিমা নিরাপত্তার জন্য আবেদন করতে পারবেন।

আপনার সন্তানের ক্ষেত্রে বয়স ৬ মাস – ১৯ বছর পর্যন্ত প্রযোজ্য।

প্রাপ্তবয়স্কদের ৬৫ বছর এবং সন্তানদের ক্ষেত্রে ২৭ বছর, বা মুল পলিসির মেয়াদকাল পর্যন্ত যেটি আগে ঘটবে। 

এই বিমা নিরাপত্তা টি যে কোন লাইফ পলিসির সাথে এক্সট্রা কিছু প্রিমিয়াম প্রদান করে নিতে হয়।

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *